কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি আজ

খালেদা জিয়া। ফাইল ছবি

আজ বুধবার (১২ সেপ্টেম্বর) কুমিল্লার আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুটি মামলার জামিন শুনানি। ঢাকা থেকে আসবেন চেয়ারপার্সনের বিশিষ্ট আইনজীবীরা। জামিন শুনানির সময় কুমিল্লার আদালতে আইনজীবীদের সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।

এ বিষয়ে এডভোকেট কাইমুল হক রিংকু নতুন কুমিল্লাকে জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুটি মামলার জামিন শুনানি আজ কুমিল্লার আদালতে হবে। এর মধ্যে ডিস্ট্রিক্ট কোর্টে কাভার্ডভ্যান পোড়ানোর নাশকতা মামলার জামিন শুনানি দুপুর ১২টায় হওয়ার কথা রয়েছে।

অপরদিকে ম্যাজিস্ট্রেট কোর্ট আমলি আদালত নং-৫ এ কুমিল্লায় বাসে আগুন দিয়ে ৮ যাত্রী হত্যা মামলার দুপুর ১টায় জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়াসহ অন্য আইনজীবীরা আসতে পারেন।

আদালত সূত্র জানায়, ৩০ আগস্ট কুমিল্লার আদালতে খালেদা জিয়ার পক্ষে জামিন শুনানি হওয়ার কথা ছিল। পরবর্তীতে আদালত ১২ সেপ্টেম্বর অধিকতর শুনানির জন্য দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ জানুয়ারি বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার হায়দারপুল নামক স্থানে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে। পর দিন ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলীয় জোটের ৩২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন। এরই মধ্যে আদালতে মামলাটির অভিযোগপত্র দেয়া হয়েছে। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ তাকে হুকুমের আসামি করা হয়।

আরও পড়ুন