কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চান্দিনায় নিখোঁজের ২দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় নিখোঁজের দুই দিন পর ইভান (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ অক্টোবর) সকালে উপজেলা সদরের মহারং এলাকার একটি ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইভান আহমেদ মহারং গ্রামের জহিরুল ইসলাম এর ছেলে ।

নিহতের পিতা জহিরুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, ৩০ সেপ্টেম্বর পাশ্ববর্তী বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে অন্যান্য বাচ্চাদের সাথে সেও যায়। কিন্তু সন্ধ্যার পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকাল থেকে আশ-পাশের এলাকায় মাইকিং করাও হয়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন পাশ্ববর্তী একটি ডোবায় শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) জাহাঙ্গীর আলম খান নতুন কুমিল্লাকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে আসা-যাওয়ার সময় হয়তো ডোবায় পড়ে যায় শিশুটি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন