কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুবিতে ৮ মাসেও প্রকাশ হয়নি লোক প্রশাসন বিভাগে স্নাতকোত্তরের ফলাফল !

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের (৬ষ্ঠ ব্যাচ) স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রায় আট মাস পেরিয়ে গেলেও এখনো ফলাফল প্রকাশিত হয়নি। বিভিন্ন চাকরি পরীক্ষায় ফলাফল না পাওয়ায় আবেদন করতে পারছেন না বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের এপ্রিলে স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা শেষ করে ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা। অথচ তার পরবর্তী ব্যাচ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের (৭ম ব্যাচ) ও স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, চলতি বছরের এপ্রিলে পরীক্ষা দিলেও ফলাফল প্রকাশ হয়নি। ওই ব্যাচের শিক্ষার্থীরা স্যারদের সাথে যোগাযোগ করলে কয়েকদিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে বলে আশ্বাস দিলেও সেই আশ্বাস আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী নতুন কুমিল্লাকে বলেন, প্রাইভেট চাকরিতে অনার্সের সার্টিফিকেটের চেয়ে মাস্টার্সের সার্টিফিকেটের অগ্রাধিকার দেওয়া হয়। যার ফলে মাস্টার্সের রেজাল্ট প্রকাশিত না হওয়ায় চাকরির বাজারে প্রবেশ করতেও প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। প্রাইভেটের চাকরির সুযোগ পেলেও মাস্টার্সের সার্টাফিকেটের না থাকার কারণে সেই সুযোগও হাত ছাড়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাসুদা কামাল নতুন কুমিল্লাকে বলেন, এক্সটারনাল শিক্ষক দেরী করায় রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি।অতি শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হবে।

আরও পড়ুন