কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

টানা তৃতীয় ম্যাচ হারল মাশরাফীর রংপুর রাইডার্স

ঢাকা ছেড়ে বিপিএল সিলেট গেলেও পরিবর্তন হয়নি রংপুর রাইডার্সের ভাগ্য। স্বাগতিক সিলেটের কাছে ২৭ রানে হারল বর্তমান বিপিএল চ্যাম্পিয়নরা। আর আজকের হার নিয়ে ছয় ম্যাচে চার হারে দেয়ালে পিঠ ঠেকে গেল মাশরাফীদের।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খাপছাড়া ব্যাটিং রংপুরের। মেহেদী মারুফকে নিয়ে ইনিংস শুরু করা ক্রিস গেইল বরাবরের মতো আজও ব্যর্থ। মেহেদী মারুফ ব্যক্তিগত ৩ রানে আরেক মেহেদী- মেহেদী হাসান রানার বলে পুরানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার পর গেইলও দ্রুত বিদায় নেন। ক্যারিবীয় দানবকে হাত খোলার আগেই বিদায় দেন সোহেল তানভীর। দলীয় ১১ রানে মারুফ-গেইলের পর ওই ১১ রানে বিদায় নেন দলে ফেরা ইংলিশ অ্যালেক্স হেলসও। শুরুতে তিন উইকেট তুলে নিয়ে মূলত তখনই ম্যাচ নিজেদের করে নেয় সিলেট।

তবে চতুর্থ উইকেট জুটিতে চেষ্টা চালিয়ে যেতে থাকে এবারের আসরে রংপুরের দুই সেরা ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন ও রাইলি রুশো। তাদের ব্যাটিংয়ে জয়ের আশাও ফিরতে শুরু করে রংপুর শিবিরে। যদিও রাইলি রুশোকে দারুণ এক ডেলিভারিতে ফিরিয়ে দিয়ে সে আশায় পানি ঢেলে দেন তাসকিন আহমেদ। রুশোর বিদায়ের রেষ কাটতে না কাটতে বিদায় নেন মিথুনও। রুশো (৫৮) ফিফটি করলেও, মিথুন ফেরেন ৩৫ রানে। জয়ের আশা শেষ হয়ে গেলেও ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে লড়ে যান রংপুর অধিনায়ক মাশরাফী। যদিও সেটা জয়ের জন্য লড়াই বলা চলে না। শেষতক, অধিনায়কের ২৭ বলের ৩৩ রানের ইনিংসে সিলেট থেকে ২৭ দূরে থাকতে ১৬০’এ শেষ হয় রংপুরের ইনিংস।

এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্সের বিপক্ষে বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। ওপেনার লিটন দাস ও অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটিং তাণ্ডবে জয়ের জন্য রংপুরকে ১৮৭ রানের সংগ্রহ পায় সিলেট সিক্সার্স।

আগের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যাওয়া সিলেট টিম ম্যানেজমেন্টের শুরুতেই টোটকা। যাতে সফলও তারা। ওয়ার্নারের বদলে লিটন দাসের সঙ্গী হিসেবে ওপেন করতে নামেন সাব্বির রহমান। সাব্বির ২০ বলে ২০ করে ফিরলেও লিটনের রগচটা ব্যাটিং দেখে সিলেটের সমর্থকরা। প্রথম ৬ ওভারেই ৬১ রান তুলে নেয় সিলেট।

পাওয়ার-প্লে শেষ হলে মারমুখী ব্যাটিং চালিয়ে যেতে থাকে লিটন দাস। সাব্বির ২০ রান করে বেনি হাওয়েলের লেগ-বিফোরের ফাঁদে পা দিয়ে সাজঘরে ফিরলে, অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে নিয়ে স্বাগতিকদের এগিয়ে নিতে থাকেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ২৯ বলে এবারের আসরের প্রথম ফিফটি তুলে নেয়া লিটন ফেরেন ৪৩ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলে।

লিটনের বিদায়ে দলের রান তোলার গতি ধরে রাখেন ওয়ার্নার। তিনিও তুলে নেন ফিফটি। ৬১ রানের ইনিংস খেলতে তিনি খেলেছেন ৩৬টি বল। শেষ পর্যন্ত তার অপরাজিত এই ইনিংসের সুবাদে এবারের আসরের নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর (১৮৭) পায় সিলেট।

আরও পড়ুন