কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় দুই লাখ টাকার কাঠসহ ট্রাক জব্দ

কুমিল্লায় দুই লাখ টাকার চোরাই কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে কুমিল্লা জেলা বন বিভাগ। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার এলাকায় ট্রাকসহ কাঠগুলো জব্দ করা হয়।

জেলা বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী বাজারে ঢাকামুখী মেট্রো-উ-১২-১৩৭০ ট্রাককে সঙ্কেত দিলে চালক ট্রাকটি সড়কের পাশে থামিয়ে পালিয়ে যায়। পরে কুমিল্লা সামাজিক বন বিভাগের নির্দেশে মো. তোষাররফ হোসেন, ফরেস্টার মো. শাহজাহান ও মো. আলী নোয়াজসহ সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের একাধিক কর্মকর্তা ট্রাকে তল্লাশি করে গামার এবং আকাশমনিসহ দুই লাখ টাকার কাঠ জব্দ করে।

জেলা জুড়ে নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে

কুমিল্লা জেলা বন বিভাগের কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল কবির বুধবার বিকেলে নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই লাখ টাকার কাঠসহ ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটা মামলা হয়েছে। চোরাই কাঠসহ ট্রাক আটক করে জেলা বন বিভাগে রাখা হয়েছে।

আরও পড়ুন