কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লার সদর দক্ষিণে ৪টি চোরাই মোটর সাইকেলসহ আটক ১ 

কুমিল্লা সদর দক্ষিণে চারটি মোটর সাইকেলসহ নাজমুল হাসান (২০) নামের মোটার সাইকেল চোরাই চক্রের এ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বুড়িচং থানাধীন দেবপুর এলাকা থেকে আটক করা হয়। আটক নাজমুল সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের যশপুর গ্রামের আবুল কালামের ছেলে।

আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর

সদর দক্ষিণ মডেল থানা সূত্র জানায়, উপজেলা পরিষদ সহ আশপাশের এলাকায় বিভিন্ন সময় মোটর সাইকেল চুরি হয়ে আসছে। এক মাস পূর্বে সদর দক্ষিণ উপজেলা পরিষদের সামনে থেকে এল.জি.ডি অফিসের একটি গøামার মটর সাইকেল চুরি হয়। চুরির ঘটনায় এল.জি.ডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহনেওয়াজ বাদি হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

রবিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় বুড়িচং থানার দেবপুর এলাকা থেকে সদর দক্ষিণ মডেল থানার এস.আই সুনিল চন্দ্র সূত্রধর সঙ্গীয় ফোর্স নিয়ে একটি মটর সাইকেল সহ নাজমুল হাসান কে গ্রেফতার করে। নাজমুলের দেয়া তথ্যানুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪ টি মটর সাইকেল উদ্ধার করে পুলিশ। মটর সাইকেল চোর বিরোধী অভিযানে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের সাফল্যের কৃতজ্ঞতা জানিয়েছেন ভোক্তভুগি সহ স্থানীয়রা।

এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ নতুন কুমিল্লাকে জানান, মোটর সাইকেল চোর নাজমুল হাসানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন