কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

সদর দক্ষিণ থানা কম্পাউন্ডে একশত বৃক্ষ রোপন

জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচি ২০২১ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উদ্যোগে থানা কম্পাউন্ডে বিভিন্ন প্রজাতির একশত বৃক্ষ রোপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল।

এ সময় সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ বিল্লাল হোসেন,সদর দক্ষিণ প্রেস ক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, সদর দক্ষিণ মডেল থানার সেকেন্ড অফিসার খাদেমুল বাহার,সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক হাজী আব্দুল মমিন,যুবলীগ নেতা শাহাদাত মেম্বার, মনির ফরাজী সহ সদর দক্ষিণ মডেল থানার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন