কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ডাকাত সর্দার মনিরের দুই সহযোগী কারাগারে

মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে গণপিটুনিতে নিহত ডাকাত সর্দার মনির হোসেনের দুই সহযোগী আমির হোসেন ও শাহপরানকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে বলে জানা গেছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ২০১৫ সালে ২৪ জুলাই ভোর রাতে কাজিয়াতল গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে ডাকাতি করার প্রস্তুতি নেয় একদল ডাকাত। এলাকাবাসী টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। তখন সহযোগিরা পালিয়ে গেলে ডাকাত সর্দার মনির হোসেনকে আটক করে উত্তেজিত জনতা উত্তম মাধ্যম দেয়। এতে সে গুরতর আহত হলে চিকিৎসার জন্য মুরাদনগর হাসপাতালে ভর্তি করে। উক্ত ঘটনায় মোহাম্মদ আলীর ভাই ময়নাল হোসেন বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মুরাদনগর থানায় একটি মামলা রুজু করে।

ওই দিনই ডাকাত সর্দার মনির হোসেন মারা গেলে ঘটনাটি ভিন্নখাতে রূপ নেয়। উক্ত ডাকাতির প্রস্তুতির ঘটনাটি ধামাচাপা দিতে হত্যা মামলা রুজু করে এলাকার নিরীহ লোকজনকে হয়রানি করে। পরে উক্ত দু’টি মামলাই জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করে ডাকাতির প্রস্তুতির ঘটনাটি মিথ্যা ও হত্যা মামলাটি সঠিক বলে চার্জশীট প্রদান করে। পরবর্তীতে ডাকাতির প্রস্তুতি মামলার বাদী ময়নাল হোসেন আদালতে নারাজী পিটিশন করলে বিজ্ঞ বিচারক সিআইডি কুমিল্লাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়।

সে মতে দীর্ঘ প্রায় তিন বছর তদন্ত শেষে সিআইডি পুলিশ ডাকাতির প্রস্তুতির ঘটনাটি সত্য বলে আদালতে চার্জশীট প্রদান করলে বিজ্ঞ বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। ওয়ারেন্ট পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয়। সে মতে বৃহস্পতিবার রাতে এসআই রোকনুজ্জামান ও এএসআই হানিফ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ কাজিয়াতল গ্রামের নিজ বাড়ী থেকে আমির হোসেন শাহপরান গ্রেফতারকে করে। ধৃত আমির হোসেন (৩৫) কাজিয়াতল গ্রামের মান্নান মেম্বারের ছেলে ও শাহপরান (৩০) একই গ্রামের হারুনুর রশীদের ছেলে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) একেএম মনজুর আলম নতুন কুমিল্লাকে জানান, আটককৃতদের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি করা ছিল।

আরও পড়ুন