কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মুরাদনগরে জাবেদ হ ত্যা মামলায় ১ জনের স্বীকারোক্তি

কুমিল্লার মুরাদনগরে জাবেদ হ ত্যা য় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছে সুমন মিয়া (২০)। সুমন উপজেলার সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের মৃত ফজর আলীর ছেলে ।

রবিবার (১৮ আগস্ট) বিকেলে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮নং আমলী আদালতের বিচারক মোহাম্মদ শামসুর রহমানের আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

জানা যায়, গত ১০ আগস্ট (শনিবার) উপজেলার হিরাকান্দা গ্রামের আবদুর রহমানের ছেলে জাবেদকে নৃশংসভাবে কু পিয়ে হ ত্যা করেন একই গ্রামের আবদুল আউয়ালের পরিবারের লোকজন। পরদিন রবিবার রাতে (১১ আগস্ট) নিহতের পিতা বাদী হয়ে ৯ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ১০/১৫জনকে আসামী করে মুরাদনগর থানায় একটি হ ত্যা মামলা দায়ের করেন মামলা নং-০৫।

মামলা দায়েরের পর এজাহার নামীয় কোন আসামী গ্রেফতার না হলেও ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের সুমন মিয়াকে আটক করে পুলিশ।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহম্মেদ জানান, শনিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বাখরাবাদ এলাকা থেকে জাবেদ হ ত্যার সন্দেহে সুমনকে আটক করা হয়।

পরে সুমন মিয়া রবিবার বিকালে কুমিল্লার ৮নং আমলী আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান শেষে তাকে কুমিল্লা জেল-হাজতে প্ররণ করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন