কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় বাস-অটোরিকশা সং ঘর্ষে নিহত ৭

কুমিল্লায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সং ঘ র্ষে সাতজন নিহত হয়েছেন। রবিবার (১৮ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমাই পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোস্তফা নতুন কুমিল্লা.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও দুই জন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদেন নাম পরিচয় পাওয়া যায়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম নতুন কুমিল্লা.কম-কে জানান, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি বাস উপজেলার জামতলি এলাকায় পৌঁছালে কুমিল্লাগামী সিএনজিচালিত একটি অটোরিকশার সাথে মুখোমুখি সং ঘ র্ষ হয়।

এতে ঘটনাস্থলে ৫ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও ২ জন মারা যান। খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন