কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
চৌদ্দগ্রামের বেতিয়ারায় বীর শহীদদের প্রতি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার কুমিল্লায় ডাকাতি মামলার ৮ আসামির কারাদণ্ড এইচএসসিতে শূন্য পাস সেই ১৫ কলেজ বন্ধের পরামর্শ ‘পদোন্নতি চাইতে এলে মনে রাখবো’, কুবি ছাত্রদল নেতার হুঁশিয়ারি প্রথম সভায় ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেফতার হোমনায় ফুটবল খেলতে গিয়ে মাঠেই শিক্ষার্থীর মৃত্যু এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠান অধ্যক্ষকে কুমিল্লা বোর্ডের তলব

কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড

দন্ডপ্রাপ্ত আসামী মোবারক হোসেন / নতুন কুমিল্লা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে কবিরাজ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামীকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত এ রায় দেন।

কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল মোতালেব মজুমদার নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তাহমিনা বেগম সুজানগর এলাকার প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী। তার মেয়ে সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

হত্যাকাণ্ডের সময় মা-মেয়ে বাসায় একা ছিলেন। আগের দিন ৭ সেপ্টেম্বর রাতে তাহমিনা বেগমের দুই ছেলে বাসায় ফিরে তাঁদের মা ও বোনের হত্যার বিষয়টি জানতে পারেন। পরদিন এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন বড় ছেলে মো. তাজুল ইসলাম।

মামলার পরদিনই পুলিশ কবিরাজ মোবারক হোসেনকে (২৯) গ্রেফতার করে। পরে তিনি আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই দিন রাতেই তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুল মোতালেব মজুমদার বলেন, চাঞ্চল্যকর এ জোড়া হত্যাকাণ্ডের মামলায় অভিযোগপত্র দাখিলের মাত্র তিন মাসের মধ্যে বিচারকাজ শেষ করে রায় ঘোষণা করা হয়েছে। এই মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামি আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত একজন আইনজীবী নিয়োগ দেন। ওই আইনজীবী আসামির পক্ষে সাক্ষীদের জেরা করেন। সাক্ষ্যপ্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের আগে কবিরাজ মোবারক হোসেন সুমাইয়া আফরিনকে ধর্ষণ করেন। এ সময় বিষয়টি দেখে ফেলায় তার মা তাহমিনা বেগমকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে সুমাইয়াকেও হত্যা করেন তিনি।

আসামীর মৃত্যুদণ্ড রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী ও নিহত তাহমিনা বেগমের বড় ছেলে তাজুল ইসলাম বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট। তবে মামলাটি উচ্চ আদালতে গেলে সেখানেও যেন ন্যায়বিচার পাই, সেই প্রত্যাশা করছি।

আরও পড়ুন