কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে আটক করা হয়েছে। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান নতুন কুমিল্লাকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অভিযানে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, চৌদ্দগ্রামে ৭ জন, চান্দিনায় ৬ জন, বুড়িচংয়ে ৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, বরুড়ায় ৪ জন, লাকসামে ৭ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৬ জন, দাউদকান্দিতে ১২ জন, তিতাসে ৪ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ১ জন, দেবিদ্বারে ৬ জন, মুরাদনগরে ৪ জন, বাঙ্গরায় ১ জন, লালমাইতে ৭ জন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তিনজনসহ মোট ১০৭ জনকে আটক আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে চালানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে একযোগে এসব অভিযান চালনো হয়। এই অভিযানে এক রাত জেলার ১৮টি থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।’
তিনি আরো বলেন, ‘এই অভিযানে সর্বমোট ১০৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’



