কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তারদের একাশং/ নতুন কুমিল্লা

কুমিল্লার বিভিন্ন থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৮১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১১ জন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রামে ১০, চান্দিনায় ৭ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৫ জন, বরুড়ায় ১০ জন, লাকসামে ৪ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৪ জন, দাউদকান্দিতে ২ জন, তিতাসে ১ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ২ জন, দেবিদ্বারে ২ জন, মুরাদনগরে ১ জন, বাঙ্গরাবাজারয় ৪ জন, লালমাইতে ৪ জন এবং জেলা গোয়েন্দা পুলিশের ২ জনসহ মোট ৮১ জন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থতি তৈরি করতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মিছিলসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এই কর্মকাণ্ড রোধ করতে গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর রাত পর্যন্ত একযোগে কুমিল্লার ১৮টি থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে সর্বমোট ৮১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এদের সবাইকে পর্যায়ক্রমে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন