কুমিল্লা নগরীতে সড়কে প্রকাশে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের পর অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে নগরীর টমছম ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি জব্দ করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন, কুমিল্লার ৭ নং ওয়ার্ডের মাঝিগাছা (ফারুকী হাউজ) এলাকার শাহজালালের ছেলে জাহিদ হাসান (১৯), ৮ নং ওয়ার্ডের কাপ্তান বাজার (গম বাগিচা) এলকার সোহাগ মিয়ার ছেলে মাসুম বিল্লাল (২১), কুমিল্লা আদর্শ সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মাহালমের ছেলে জাহিদ (২২) এবং জেলার মুরাদনগরের ইলিয়টগঞ্জ এলাকার মৃত জসিমর ছেলে জীবন ওরফে সাগর (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, গত ২৬ অক্টোবর দিবাগত রাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখার পিছনের রাস্তায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান মহোদয়ের দৃষ্টিগোচর হয়। পরে তিনি এই ছিনতাইয়ের সঙ্গে জাড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনর্চাজকে নির্দেশ দেন।
এ ঘটনার মঙ্গলবার দিবাগত রাতে নগরীর টমছম ব্রীজ ইবনে সিনা ডি-ল্যাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ভাইরাল ছিনতাইয়ের সঙ্গে জাড়িত হাসান ও জীবন সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি জব্দ করা হয়।
এ ঘটনায় বুধবার সকালে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে দুপুরে আদালতের মাধ্যমে চারজনকে কুমিল্লা কেন্দ্রীয় করাগারে পাঠানো হয়েছে।



