কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল: ধর্মমন্ত্রী কুমিল্লায় এইচএসসির ভরাডুবি ফালাফলে ছাত্রদলের ব্যতিক্রমী প্রতিবাদ কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না: এমপি মোবাশ্বের কুমিল্লায় মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল কুমিল্লায় জামায়াতের আমির-নায়েবে আমিরের সদস্যপদ বাতিল ফেসবুকে অস্ত্র প্রদর্শন: কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেনি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৮.০৪ শতাংশ

কুমিল্লায় এইচএসসির ভরাডুবি ফালাফলে ছাত্রদলের ব্যতিক্রমী প্রতিবাদ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩০০ শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই অকৃতকার্য হয়েছেন।

এতে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ১৭ দশমিক ৬৭ শতাংশে। এমন হতাশাজনক ফলাফলের প্রতিবাদে কলেজের শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ছাত্রদল।

রোববার (১ নভেম্বর) উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত এবং নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা কলেজে গিয়ে শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দেন।

ছাত্রদল নেতারা জানান, ৩০০ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৫৩ জন পাস করার ঘটনা কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনার দুর্বলতাকেই সামনে এনেছে।

এ ফলাফলের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকরা কোনোভাবেই এড়াতে পারেন না। শিক্ষার মানোন্নয়ন এবং এমন ফল বিপর্যেয়র কারণ অনুসন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা।

শিক্ষকদের হাতে ফুল তুলে দিয়ে ছাত্রদলের এই নীরব ও ব্যঙ্গাত্মক প্রতিবাদের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

আরও পড়ুন