কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল: ধর্মমন্ত্রী কুমিল্লায় এইচএসসির ভরাডুবি ফালাফলে ছাত্রদলের ব্যতিক্রমী প্রতিবাদ কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না: এমপি মোবাশ্বের কুমিল্লায় মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল কুমিল্লায় জামায়াতের আমির-নায়েবে আমিরের সদস্যপদ বাতিল ফেসবুকে অস্ত্র প্রদর্শন: কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেনি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৮.০৪ শতাংশ

কুমিল্লায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার কটকবাজার এলাকায় এ অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিজিবি বিবিরবাজার শাহাপুর পোস্টের একটি টহল দল কটকবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরোনো প্লাস্টিকের একটি বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিনের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অস্ত্র ও মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে যাতে অবৈধ অস্ত্র ও অন্যান্য চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

 

আরও পড়ুন