কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল: ধর্মমন্ত্রী কুমিল্লায় এইচএসসির ভরাডুবি ফালাফলে ছাত্রদলের ব্যতিক্রমী প্রতিবাদ কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না: এমপি মোবাশ্বের কুমিল্লায় মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল কুমিল্লায় জামায়াতের আমির-নায়েবে আমিরের সদস্যপদ বাতিল ফেসবুকে অস্ত্র প্রদর্শন: কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেনি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৮.০৪ শতাংশ

কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি

কুমিল্লার লালমাইতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লালমাই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো, বরইয়া গ্রামের প্রবাসী সোহেল রানার ছেলে আবদুর রহমান (৪) এবং জুয়েল রানার ছেলে জুবায়ের (৫)। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।

স্থানীরা জানায়, জুবায়ের ও আবদুর রহমান সকালে বাড়ির পাশে খেলা-ধুলা করছিল। এক পর্যায়ে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় দুইজনকে না দেখে খোঁজা-খুজি শুরু করেন। সকাল সাড়ে ১১টার দিকে দুই জনকেই পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করে স্থানীয় বাগমারা বাজারে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার তাদের পরীক্ষা-নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমাই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

আরও পড়ুন