কুমিল্লায় শিল্প কারখানা শ্রমিক বিশৃঙ্খলার উস্কানি দাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযানে ৩৮৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযানে অংশ নেন জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান নতুন কুমিল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিল্প কারখানায় শ্রমিকদের বিশৃঙ্খলা সৃষ্টির মূল উস্কানি দাতা মাসুদ রানাকে (২৬) সনাক্ত করে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করে শ্রমিকদের আন্দোলনে উস্কানি দিচ্ছিল। এছাড়াও জেলার বিভিন্ন থানা এলাকা এবং কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে শিল্প কারখানা শ্রমিক বিশৃঙ্খলার উস্কানি দাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযানে মোট ৩৮৫ জনকে আটক করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, উঠতি বয়সি কিশোররা যেন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোরদের পড়ার টেবিলে ফেরাতে এবং নিরাপদ নগরী গড়তে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এই ক্ষেত্রে কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় এ বিষয়ে কঠোর পর্যবেক্ষণ করা হচ্ছে।



