কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাশকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে সুমন দাশকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাকে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।



