কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাশ গ্রেফতার ৮১ কি.মি রেলপথে মুরাদনগর উপেক্ষিত, স্টেশনের দাবিতে মানববন্ধন কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে ৩৮৫ জন আটক মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল: ধর্মমন্ত্রী কুমিল্লায় এইচএসসির ভরাডুবি ফালাফলে ছাত্রদলের ব্যতিক্রমী প্রতিবাদ কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না: এমপি মোবাশ্বের কুমিল্লায় মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল কুমিল্লায় জামায়াতের আমির-নায়েবে আমিরের সদস্যপদ বাতিল ফেসবুকে অস্ত্র প্রদর্শন: কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

৮১ কি.মি রেলপথে মুরাদনগর উপেক্ষিত, স্টেশনের দাবিতে মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরে রেলস্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত প্রস্তাবিত ৮১ কিলোমিটার দীর্ঘ রেলপথে তিতাস ও দেবিদ্বারে স্টেশন স্থাপনের পরিকল্পনা থাকলেও জনবহুল ও ঐতিহ্যবাহী মুরাদনগরকে বাদ দেওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, এত বড় একটি উন্নয়ন প্রকল্পে মুরাদনগরকে উপেক্ষা করা হলে রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত হবে এ অঞ্চলের বিপুল জনগোষ্ঠী।

মঙ্গলবার (৩ নভেম্বর) মুরাদনগরে আয়োজিত এক মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তরা বলেন, রেল যোগাযোগ একটি এলাকার অর্থনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ, ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় জনপদ মুরাদনগরকে প্রস্তাবিত রেলপথের স্টেশন পরিকল্পনায় অন্তর্ভুক্ত না করা অত্যন্ত হতাশাজনক।

জানা গেছে, রেলপথ মন্ত্রণালয়ের অধীনে শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় ৮১ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পুরো রেলপথটি উড়ালপথে (এলিভেটেড) নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এতে তিতাস ও দেবিদ্বারে রেলস্টেশন স্থাপনের প্রস্তাব থাকলেও মুরাদনগরের নাম না থাকায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তাব্য রাখেন দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি মো. রেজাউল করিম, সমিতির সহসভাপতি আব্দুল আজিজ মোল্লা, বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সিরাজুল ইসলাম কাইয়ুম, নির্বাহী সদস্য একেএম কায়েস প্রমুখ।

আরও পড়ুন