কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
ভিডিও ভাইরালের পর কুমিল্লা নগরীতে ৪ ছিনতাইকারী গ্রেফতার  কুমিল্লায় জলাশয়ে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ কুমিল্লায় আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন শুরু ৮ নভেম্বর কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাশ গ্রেফতার ৮১ কি.মি রেলপথে মুরাদনগর উপেক্ষিত, স্টেশনের দাবিতে মানববন্ধন কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে ৩৮৫ জন আটক মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল: ধর্মমন্ত্রী কুমিল্লায় এইচএসসির ভরাডুবি ফালাফলে ছাত্রদলের ব্যতিক্রমী প্রতিবাদ কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না: এমপি মোবাশ্বের

কুমিল্লায় জলাশয়ে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

নিহত মেডিকেল শিক্ষার্থী আদনান/ নতুন কুমিল্লা

কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) সকালে কলেজসংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত আদনান ভারতের জম্মু-কাশ্মীরের বাসিন্দা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, বুধবার সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কলেজ কর্তৃপক্ষ ও নিহতের মা মরদেহটি আদনানের বলে শনাক্ত করেন।

ওসি জানান, গত ৩১ অক্টোবর আদনান তার মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। পড়াশোনায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা তাকে অনেকটা জোর করেই বাংলাদেশে নিয়ে আসেন। ২ নভেম্বর রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও আদনানের মা গতকাল বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে খুঁজে বের করার চেষ্টা চালায়।

এর মধ্যেই বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। আদনানের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন