কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার চৌদ্দগ্রামের বেতিয়ারায় বীর শহীদদের প্রতি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার কুমিল্লায় ডাকাতি মামলার ৮ আসামির কারাদণ্ড এইচএসসিতে শূন্য পাস সেই ১৫ কলেজ বন্ধের পরামর্শ ‘পদোন্নতি চাইতে এলে মনে রাখবো’, কুবি ছাত্রদল নেতার হুঁশিয়ারি প্রথম সভায় ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেফতার হোমনায় ফুটবল খেলতে গিয়ে মাঠেই শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দুই দিনের সাঁড়াশি অভিযানে জেলার ১৮টি থানা এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. লুৎফর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে একযোগে বিশেষ অভিযান শুরু করা হয়। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিতে না পারে এবং জননিরাপত্তা ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসপি মো. লুৎফর রহমান আরও বলেন, ১০ নভেম্বর রাতে পরিচালিত অভিযানে ৪২ জনকে গ্রেফতার করা হয়। পরদিন ১১ নভেম্বর রাতে দ্বিতীয় দফার অভিযানে গ্রেফতার করা হয় আরও ৫৬ জনকে। দুই দিনের অভিযানে সর্বমোট ৯৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে কুমিল্লার ১৮ থানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন