কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
চাঁদপুর সরকারি কলেজে ইসলামী ব্যাংকের ব্যাংকিং ফেয়ার শুরু কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার চৌদ্দগ্রামের বেতিয়ারায় বীর শহীদদের প্রতি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার কুমিল্লায় ডাকাতি মামলার ৮ আসামির কারাদণ্ড এইচএসসিতে শূন্য পাস সেই ১৫ কলেজ বন্ধের পরামর্শ ‘পদোন্নতি চাইতে এলে মনে রাখবো’, কুবি ছাত্রদল নেতার হুঁশিয়ারি প্রথম সভায় ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেফতার

চাঁদপুর সরকারি কলেজে ইসলামী ব্যাংকের ব্যাংকিং ফেয়ার শুরু

​ফিতা কেটে ব্যাংকিং ফেয়ারের উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আব্দুল মান্নান / নতুন কুমিল্লা

শিক্ষার্থীদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত করা এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে চাঁদপুর সরকারি কলেজে শুরু হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘ব্যাংকিং ফেয়ার-২০২৬’।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে ইসলামী ব্যাংকের চাঁদপুর শাখার উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আব্দুল মান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ মফিজুর রহমান এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সায়েম হোসেন।

শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘সেলফিন’ এ অ্যাকাউন্ট খোলাসহ আধুনিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেন।

এ সময় ইসলামী ব্যাংকের চাঁদপুর শাখার ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসাইন এবং কুমিল্লা জোনাল অফিসের আইটি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ আলমসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলা থেকে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘সেলফিন’-এ অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি অ্যাপটির মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন তাঁরা।

আয়োজকেরা জানান, মেলায় নতুন করে সেলফিন অ্যাকাউন্ট খুললে গ্রাহকদের জন্য আকর্ষণীয় উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে।

আরও পড়ুন