কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং রোধে সমাবেশ

চৌদ্দগ্রাম নজমিয়া ফাযিল মাদরাসায় ইবতেদায়ী পঞ্চম, জেডিসি, দাখিল ও আলিম পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বাল্য বিবাহ, জঙ্গিবাদ, মাদক ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানানো হয়।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, আ’লীগ নেতা ইদ্রিস মিয়াজী, চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, অভিভাবক ডাঃ আবদুল জলিল, কাজী নুরুল আমিন, শিক্ষক মাওলানা সাহাব উদ্দিন। এ সময় মাদরাসার ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(নতুন কুমিল্লা/এসকে/এমএসএ/০২ আগস্ট ২০১৮)

আরও পড়ুন