কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামের দুই মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি পেছালো

খালেদা জিয়া-ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামের হায়দারপুলে কাভার্ডভ্যান পোড়ানো এবং একই উপজেলার জগমোহনপুরে বাসে আগুন দিয়ে আট জন হত্যার ঘটনায় হওয়া দুই মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা দু’টির শুনানি পেছানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোস্তাফিজুর রহমান লিটন ও খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু এ খবর নিশ্চিত করেন।

মোস্তাফিজুর রহমান লিটন ও কাইমুল হক রিংকু নতুন কুমিল্লাকে জানান, বুধবার বিকালে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত অধিকতর শুনানির জন্য পরবর্তী দিন আগামীকাল বৃহস্পতিবার ধার্য করেন। কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম এদিন ধার্য করেন। এর আগে বাসে আগুন দিয়ে আট জন হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি হয়। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব দেবনাথ অধিকতর শুনানির জন্য পরবর্তী দিন আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু নতুন কুমিল্লাকে বলেন, ‘চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় খালেদা জিয়ার জামিনের একাধিক শুনানি হয়েছে। আজ শুনানি শেষে রাষ্ট্রপক্ষ আবেদন করলেই বিচারক অধিকতর শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের বার বার অধিকতর শুনানি চেয়ে আবেদনের উদ্দেশ হলো, খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা।’

২০১৫ সালের ২৫ জানুয়ারি বেলা ১১টায় চৌদ্দগ্রামের হায়দারপুলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০১৫ সালের ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতায় হুকুমের অভিযোগ আনা হয়।

আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, ‘চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আট জন হত্যা মামলায়ও খালেদা জিয়ার জামিন শুনানি হয়েছে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদনে বিচারক আগামী ২০ সেপ্টেম্বর অধিকতর শুনানির দিন ধার্য করেন।’

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি সকালে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় জন নেতার বিরুদ্ধে মানুষ পুড়িয়ে মারার হুকুমের অভিযোগ আনা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিন জন মারা যান, পাঁচ জনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অন্য ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন।

আরও পড়ুন…
কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি আজ

 

আরও পড়ুন