কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

আকলিমা হত্যাকাণ্ড :

দেবিদ্বারে মাদকাসক্ত স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

দেবিদ্বারে নৃসংশভাবে হত্যা ও ধর্ষণ করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া মামলায় মাদকাসক্ত স্বামী মো. আউয়ালসহ ৫জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত আকলিমার ছোট ভাই মো. নাসির উদ্দিন। গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে নিহতের ভাই নাসির মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দেয়।পরে রবিবার রাতে মামলা নথিভুক্ত করা হয়। মামলায় আউয়াল ছাড়াও তার দ্বিতীয় স্ত্রী শিল্পী বেগম দুই ভাই মো. হালিম মাষ্টার ও আবদুল আলিম এবং বোনের জামাই আ: কুদ্দুস মিয়াকে আসামী করা হয়েছে।

এদিকে আকলিমা হত্যার পাঁচদিন অতিবাহিত হলেও মামলার কোন আসামীকে এখনও গ্রেফতার করতে পারিনি মুরাদনগর থানা পুলিশ।

মামলার বিবরণ ও নিহতের স্বজনদের দাবি, আকলিমার বেতনের টাকা মাদকাসক্ত স্বামীর হাতে তুলে দেয়া ও দ্বিতীয় বিয়ে করা নিয়ে সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। ঘটনার দিন আউয়াল নেশার টাকা না পেয়ে আকলিমাকে মারধর ও শারীরিক নির্যাতন করে, পরে রাতের কোন এক সময় আকলিমাকে হত্যা করে লাশ গামছা দিয়ে বেঁধে পাশ্ববর্তী গোমতি নদীতে ফেলে দেয়।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল নতুন কুমিল্লাকে জানান, নিহত আকলিমার ভাই হত্যা মামলা দায়ের করেছে। আসামী গ্রেফতারের জন্য সম্ভাব্যস্থানে একাধিক অভিযান চালানো হয়েছে। আসামীদের গেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন