কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে স্কুল ছাত্রী নিহতের ঘটনায় ৬ দফা দাবিতে মানববন্ধন

চৌদ্দগ্রামে নিহত স্কুল ছাত্রী উম্মে রুমান মারজানার ঘাতক কাভার্ডভ্যান চালকের ফাঁসি ও ফুটওভার ব্রিজ নির্মাণসহ ছয় দফা দাবিতে রবিবার (৩০ সেপ্টেম্বর) বিশাল মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের ছাত্রীসহ আশ-পাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে আটককৃত কাভার্ডভ্যান চালক চট্টগ্রামের ভুজপুর এলাকার শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত ছাত্রীর বাবা ফিরোজ আহাম্মদ সোহাগ। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার বিকেলে স্কুল ছুটি শেষে বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী উম্মে রুমান মারজানা(১৩) সড়ক পার হচ্ছিল। হঠাৎ করেই দ্রুতগামী কাভার্ডভ্যান মারজানাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক বিক্ষুদ্ধ জনতা সোয়া এক ঘন্টা সড়ক অবরোধ করেছিল।

এদিকে মারজানা নিহতের ঘটনা সুষ্ঠু বিচার দাবি করে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের এএসপি সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিএম মীর হোসেন মীরু, প্রধান শিক্ষক জামাল হোসেন, সদস্য ইদ্রিস মিয়াজী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা এনাম পাটোয়ারী,

পৌর কাউন্সিলর কাজী নজরুল ইসলাম কামাল, আবদুল হালিম, কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহীন, সাইফুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাহাব উদ্দিন, লোকমান হোসেন, যুবলীগ নেতা আরিফুর রহমান টিপু, ফরাস উদ্দিন রিপন, মোতাহার হোসেন ঝুমনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অন্যদিকে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

মানববন্ধনে ছয়টি দাবি ও তিনটি কর্মসূচি ঘোষণা করা হয়। দাবিগুলো হলো-মারজানা হত্যাকারী ঘাতক চালকের ফাঁসি, মারজানা হত্যার সুষ্ঠু বিচার, ফুটওভার ব্রিজ, আন্ডারপাস রাস্তা, ট্রাফিক পুলিশ মোতায়েন ও নিরাপদ সড়ক বাস্তবায়ন। কর্মসূচিগুলো হলো; বিদ্যালয়ে তিনদিন ব্যাপী শোক দিবস ও কালো পতাকা ধারন, কালো পতাকা উত্তোলন ও আগামী ৬ অক্টোবর শনিবার নিহত মারজানার রুহের মাগফেরাত কামনায় কুলখানী ও মিলাদের আয়োজন।

আরও পড়ুন…
চৌদ্দগ্রামে গাড়ি চাপায় স্কুল ছাত্রী নিহত: মহাসড়ক অবরোধ

আরও পড়ুন