কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

তফসিল পেছানোর দাবি ইসির মানা উচিত: সুজন সম্পাদক

নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সপ্তাহ পেছানোর ঘোষণা দিলেও জাতীয় ঐক্যফ্রন্ট ভোট এক মাস পেছানোর দাবিতে অনড় রয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট ও ইসির বিপরীতমুখী এমন অবস্থান নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার গণমাধ্যমকে বলেন, বৃহত্তর স্বার্থে ইসির সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। রাজনৈতিক দল যেহেতু দাবি করছে তাই ইসির তা মানা দরকার।
তিনি বলেন, নির্বাচন কমিশন ইচ্ছে করলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। আমি আশা করি ঐক্যফ্রন্টের দাবি বিবেচনায় নেবে ইসি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাইলে ইসির নমনীয়তা দেখানো উচিত।
২০০৮ সালে সংসদ নির্বাচনের তফসিল দুইবার পেছানো হয়েছিল। সে বিষয়টি স্মরণ করে বদিউল আলম মজুমদার বলেন, বিএনপির দাবির প্রেক্ষিতে তখন দুইবার তফসিল পেছানো হয়েছিল এবং তাদের কিছু দাবি মেনে নেওয়া হয়েছিল।
সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচন তিনি আশা করেন বলে জানান বদিউল আলম মজুমদার।

আরও পড়ুন