কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

একীভূত হলো প্রশাসন ও ইকোনমিক ক্যাডার

ইসির নির্দেশ মানছে না জনপ্রশাসন

প্রশাসনে বদলী,পদোন্নতি এবং উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের কাজ ইসি অনুমোদন ছাড়া করা যাবে না চিঠি দেওয়ার একদিন পরে বাংলাদেশ সিভিল সার্ভিসের ইকোনমিক ক্যাডার এবং প্রশাসন ক্যাডার একীভূত করলো সরকার। এ দুই ক্যাডার একীভূতকরণের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হলো। এর আগে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি অনুমোন দেয়া হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে প্রেসিডেন্টের আদেশক্রমে জনপ্রশাসন সচিব ফয়েজ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডার এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডার একীভূতকরণ আদেশ, ২০১৮ নামে অভিহিত হবে। এ আদেশ সরকারি গেজেট প্রকাশের তারিখ থেকে কার্যকর হবে। একীভূতকরণ শব্দের পরিধি সম্পর্কে বলা হয়েছে, এই আদেশের অন্যান্য বিধানসাপেক্ষে, বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডারকে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সঙ্গে একীভূত করা হলো।

বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডার এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডার একীভূতকরণের ক্ষেত্রে নিম্নরুপ শর্তাবলী প্রযোজ্য হবে। (ক) বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডারের সব পদ ও জনবল বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের পদ ও জনবল হবে।

(খ) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সমন্বিত মেধাতালিকা অনুসারে পুলে যোগদানকারী বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডারের কর্মকর্তা এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডারের কর্মকর্তাগণের জ্যেষ্ঠতা স্ব স্ব ব্যাচের বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্তকর্তাদের সঙ্গে নির্ধারিত হবে। (গ) সরকার কর্তৃক এ উদ্যোগে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী একীভূত বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডারের কর্মকর্তাদের সমপদে পদায়ন, জ্যেষ্ঠতা নির্ধারণ এবং একীভূতকরণের সব প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হবে।

এই আদেশ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোনো ব্যাখ্যা অথবা এই আদেশে উল্লিখিত হয় নাই এই রকম কোনো বিষয়ে আদেশের প্রয়োজন হলে ব্যাখ্যা অথবা প্রয়োজনীয় আদেশ দিতে পারবে। প্রজ্ঞাপনে বিসিএস (ইকোনমিক) ক্যাডার বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পে কর্মরত সদ্য বিলুপ্ত বিসিএস (ইকোনমিক) ক্যাডারের কর্মকর্তা মো. নজরুল ইসলাম সাংবাদিককে বলেন, এই প্রজ্ঞাপনের বলে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এজন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই। তার সরাসরি হস্তক্ষেপে দীর্ঘদিনের সংগ্রামের ফসল আমরা পেয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবজনক। সূত্র: ইনকিলাব

আরও পড়ুন