কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী শীর্ষক সেমিনার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪০১নং কক্ষে কুবির পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) উদযাপন পরিষদ এ সেমিনারের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী(সা.)উদযাপন পরিষদ কুবির অাহবায়ক, মোহাম্মদ জব্বার অালী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব)ও শিক্ষক সমিতির সভাপতি ড.মো.অাবু তাহের উক্ত সেমিনার উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.এমরান কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এন.এম.রবিউল অাউয়াল চৌধুরী। সেমিনারে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) শীর্ষক প্রবন্ধ এর উপদেষ্টা ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।

উক্ত অালোচনা সভায় অালোচক হিসাবে উপস্থিত ছিলেন কলা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড.মোহাম্মদ অাব্দুল অদুদ, অধ্যক্ষ অাল্লামা মুফতী মুহাম্মদ অাবদুল মতিন, মুহাদ্দিস কুমিল্লা ইসলামীয়া অালিয়া কামিল মাদরাসা,সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন অাল অাজহারী, এছাড়া অারও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন