কুমিল্লা
মঙ্গলবার,১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭
শিরোনাম:

রুহুল আমিন হাওলাদার বাদ, জাপার নতুন মহাসচিব রাঙ্গা

রুহুল আমিন ও মশিউর রহমানজাতীয় পার্টির নতুন মহাসচিব করা হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে। এ পদ থেকে এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে রাঙ্গাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এরশাদের সই করা ওই বিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘আপনাকে (মসিউর রহমান রাঙ্গা) জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি আপনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।’

আরও পড়ুন