কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে তাবলীগ জামাতের বিক্ষোভ মিছিল

বুধবার (৫ ডিসেম্বর) লাকসামে তাবলীগ জামাত ও ওলামায়েকেরামের উদ্যোগে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১লা ডিসেম্বর মাওলানা সাদ অনুসারী ওয়াসিফুল ইসলাম, শাহাবুদ্দিন নাসিম গংদের নির্দেশনায় টঙ্গী ইজতেমা মাঠে অতর্কিত হামলা ও বহু সাথী হতাহতের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

ওইদিন লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে দৌলতগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলমকে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারক লিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, তাবলীগ জামাতের বৃহত্তর লাকসামের মুরুব্বী ডাঃ একেএম আহসান উল্লাহ, মঞ্জুর আলম, মাওলানা আবুল খায়ের, মাওলানা আবু ইউসুফ, মুফতি সফিউল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, আবদুস ছোবহান, মাওলানা নুমান কাশেমী, মাওলানা মোহাম্মদ উল্যাহ, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে লাকসামের বিভিন্ন স্তরের ওলামায়েকেরাম, তাবলীগের সাথি ও বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা মাওলানা সাদ অনুসারী ওয়াসিফুল ইসলাম, শাহাবুদ্দিন নাসিম গংদের নির্দেশনায় টঙ্গী ইজতেমা মাঠে অতর্কিত হামলা চালিয়ে বহু সাথীকে হতাহতের প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সরকারের নিকট দাবি জানান।

আরও পড়ুন