কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ভুল চিকিৎসায় নাঙ্গলকোটে পা হারাচ্ছে স্কুল ছাত্রী রেশমা

প্রতীকী ছবি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের তৃতীয় তলার ২৩ নাম্বার বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন নাঙ্গলকোট উপজেলার শিশু রেশমা আক্তার (৮)। সে উপজেলার মক্রবপুর ইউপির টুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। সে টুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

এর আগে চার মাস ধরে চিকিৎসা করিয়েছেন, লাকসাম পৌর সদরের ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালের ডা: শাহেদ আনেয়ার ভূঁইয়ার ভূল চিকিৎসা শিশুটির ডান পায়ে পচঁন ধরেছে বলে অভিযোগ করেছেন শিশুর পরিবার।

জানা যায়, গত ১৫ এপ্রিলে রাস্তা পার হতে গিয়ে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় পায়ের গোড়ালীতে আঘাত পায় শিশুটি। ওইদিন শিশুটিকে ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালে ভর্তি করেন, তাঁকে চিকিৎসা দেন ডা: শাহেদ আনোয়ার ভূঁইয়া, তিনি নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। তিনি মাস খানেক চিকিৎসার পর অপারেশন মাধ্যমে ভালো পা থেকে চামড়া নিয়ে দূর্ঘটনায় আগাত পাওয়া পায়ে চামড়া প্রতিস্থাপন করে। আরো একমাস চিকিৎসা দিতে থাকেন জোড়া না লেগে ধীরে ধীরে শিশুটির পায়ে পঁচন ধরে। চার মাসে ডাক্তার বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসার নামে সকল সহায় সম্ভল বিক্রি করে হাসপাতালে প্রায় দুই লাখ টাকা দেন শিশুটির পরিবার।

শিশুর মা নার্গিস আক্তার নতুন কুমিল্লাকে জানান, ডাক্তারের ভূল চিকিৎসার চার মাস পর রেশমার পায়ের অবস্থার অবনতি ঘটলে, এক আত্মীয়ের সহযোগিতায় গত ১৮ আগষ্ট কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি।

এ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত চিকিৎসক ডা: শাহেদ আনোয়ার ভূঁইয়া নতুন কুমিল্লাকে বলেন, আমি কুমিল্লার সেরা চিকিৎসক, আমার উপরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কোন ডাক্তার নাই। রেশমাকে কোথায় কখন নিয়ে যাওয়া হয়েছে তা আমি জানি না।

রেশমার বর্তমান চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের ডা: কাজী এমরান আহমেদ নতুন কুমিল্লাকে বলেন, রোগিকে সুস্থ করে তুলতে আরো অনেক সময় লাগবে।

এ বিষয়ে শনিবার কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা: মুজিবুর রহমান নতুন কুমিল্লাকে বলেন, এবিষয়ে শিশুর পরিবার অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করে অভিযুক্ত ডাক্তার দোষি হলে বিভাগীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন