কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শনিবার (২৯ সেপ্টেম্বর ) লাকসাম পাবলিক হল মিলনায়তনে কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। জেলা পরিষদের ১২নং (লাকসাম-বরুড়া) ওয়ার্ড সদস্য এডভোকেট মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন, , বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি।

লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।

এ সময় উপস্থিত ছিলেন, বরুড়ার শিলমুড়ি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন মজুমদার, লাকসামের আজগরা ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উত্তরদা ইউপি চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম, কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, পৌর কাউন্সিলর মোঃ শাহ আলম, খলিলুর রহমান, মোহাম্মদ উল্লাহ, শাহাজাহান মজুমদার, মুশফেকা আলম মিতা, সালমা আক্তার সুমি, নাছিমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে জেলা পরিষদের ১২নং (লাকসাম-বরুড়া) ওয়ার্ডের ৭২ জন মহিলার মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

আরও পড়ুন