কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় বিএনপি নেতা কায়কোবাদের ভাই কায়সার গ্রেফতার

শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ/ ফাইল ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই বিএনপি নেতা কাজী শাহ কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ।

নাশকতার প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার (০১ নভেম্বর ) সকাল সাড়ে ৮টার দিকে মুরাদনগর উপজেলা সদরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম নতুন কুমিল্লাকে জানান, কাজী শাহ কায়সার সংসদ নির্বাচনকে সামনে রেখে বাড়িতে বসে দলীয় নেতাকর্মীদের সরকারবিরোধী নাশকতার প্ররোচনা দিচ্ছেন। এমন অভিযোগে বুধবার রাতে পুলিশ বাদী হয়ে কায়সারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন