কুমিল্লা
বৃহস্পতিবার,১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ বৈশাখ, ১৪৩৩ | ২৭ শাওয়াল, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লায় মহাসড়কে দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন বুড়িচং উপজেলার হাসনাবাদ (রামচন্দ্রপুর) গ্রামের আমির হোসেনের ছেলে এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মহিউদ্দিন সৈয়দপুর এলাকার একটি অভিজাত হোটেল থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে কুমিল্লা নগরীতে ফিরছিলেন। পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহতের ভাই যুবদল নেতা মজিবুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে সে মারা যায়।

আরও পড়ুন