কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লিপ্পি-ক্যাপেলোদের কীর্তির ভাগীদার জিদান

ঢাকা: আগে মাত্র দুই কোচ ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে টানা তিন ফাইনালে যাওয়ার কীর্তির ভাগীদার ছিলেন। একজন ফ্যাবিও ক্যাপেলো, আরেকজন মার্সেলো লিপ্পি। এ দুই ইতালিয়ানের কীর্তিতে এবার ভাগ বসালেন রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ জিনেদিন জিদান। গেল দুই মৌসুমের ধারাবাহিকতায় এবারও দলকে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে গেলেন ‘জিজু’। ২০১৬ সালের জানুয়ারিতে সার্জিও রামোস-ক্রিশ্চিয়ানো রোনালদো-করিম বেনজেমাদের গুরু হিসেবে ক্যারিয়ার শুরু করা জিদান গত দুই মৌসুমে লজ ব্লাঙ্কসদের চ্যাম্পিয়নস লিগের শিরোপা উপহার দেওয়ার পর এবারও পৌঁছে গেছেন মুকুট জয়ের ফাইনালে। আগামী ২৭ মে কিয়েভে লিভারপুল বা রোমার (বুধবার রাতে নির্ধারণ হবে) বিপক্ষে জিতলে হ্যাটট্রিক শিরোপা ঘরে উঠবে রিয়ালের। সেটা হবে স্প্যানিশ জায়ান্টদের দ্বাদশ শিরোপা। ক্যাপেলোর অধীনে ১৯৯৩, ১৯৯৪ ও ১৯৯৫ সালে চ্যাম্পিয়নস লিগে টানা তিন ফাইনালের টিকিট পেয়েছিল এসি মিলান। এরমধ্যে অবশ্য তারা শিরোপা জেতে কেবল মাঝের আসরটিতে। তার পরের তিন বছর ১৯৯৬, ১৯৯৭ ও ১৯৯৮ সালের আসরে জুভেন্টাসের হয়ে একই কীর্তি গড়েন লিপ্পি। এরমধ্যে প্রথম আসরে শিরোপা উঠেছিল জুভিদের ঘরে।

আরও পড়ুন