কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কলকাতায় আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি পান ববিতা। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালের ১৫ আগস্ট। এর ৪৫ বছর পর নায়িকাকে ভারত থেকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে।

জানা গেছে, কলকাতার টেলি-সিনে অ্যাওয়ার্ডের ১৭তম আসরে ববিতাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে। খবরটি নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।

এ বিষয়ে টেলি-সিনে অ্যাওয়ার্ডের জেনারেল সেক্রেটারি মৃন্ময় কাঞ্জিলাল জানান, বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্যই ববিতাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

এদিকে সম্মাননার জন্য নির্বাচিত করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ববিতা। তিনি আরো বলেন, “এই সম্মাননাটি যেন আমার জীবনে ‘অশনি সংকেত’-এর ভূমিকা আরো পরিপূর্ণ করে তুলেছে। সবার কাছে দোয়া চাই আমি।”

২ জুন বিকেল ৫টায় কলকাতার নজরুল মঞ্চে ববিতার হাতে টেলি-সিনে অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা তুলে দেয়া হবে। এদিকে ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’ পেতে যাচ্ছেন ববিতা।

আরও পড়ুন