কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বেগম জিয়া ইস্যুতে বিএনপি : ওবায়দুল কাদের

সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম পি বলেছেন, বেগম জিয়ার শারিরীক অবস্থা নিয়ে নতুন ইস্যু খুঁজছে বিএনপি। বিএনপি বলেছেন বেগম জিয়া মাইল্ড স্ট্রোক করেছেন। কিন্তু কারাগারের ভালো চিকিৎসক বলেছেন বেগম জিয়ার সুগার প্রবলেম হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাব দিয়েছেন বেগম জিয়াকে সি এম এইচ হাসপাতালে চিকিৎসা প্রদানের জন্য। কিন্তু তিনি সেখানে যেতে চান না। সি এম এইচ হাসপাতালের উপর তাদের কোনো আস্থা নেই।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি এলাকায় সড়ক পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলে।

মন্ত্রী আরো বলেন, বি এন পি সব ধরনের আন্দোলনের চেষ্টায় ব্যর্থ হয়েছে। গত সংসদ নির্বাচনে অংশগ্রহন না করে সারা দেশে জ্বালাও পোড়াও করে। তারা ৯ বছরে ৯ মিনিট আন্দোলন করতে পারেনি। তাদের আন্দোলনে জনগণ সায় দেয়নি।

তিনি আরো বলেন, কারাগারের ভিতর খালেদা জিয়াকে সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সাবেক প্রধান মন্ত্রী হিসেবে কারাগারে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন।

মন্ত্রী আরো বলেন, কুমিল্লা ময়নামতি থেকে বি.বাড়িয়া জেলার ধরখাড় পর্যন্ত ৫৮ কি:মি: সড়কে ৫ হাজার ৬৯০ কোটি টাকা ব্যয়ে চার লেন সড়ক আগামী সরকারের মেয়াদে শুরু হতে যাচ্ছে। ঘরমুখো মানুষের এবার ঈদ যাত্রা বিগত কয়েক বছরের তুলনায় অনেক ভালো। কোথাও কোনো যানজট নেই। মন্ত্রীর পরিদর্শনকালে সড়ক ও জনপথের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(নতুন কুমিল্লা/জেপি/টিআইএস/জুন ১৪, ২০১৮)

আরও পড়ুন