কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ডাকাতিয়া নদীতে দু’দিন ধরে শিশু নিখোঁজ: ডুবুরিদলের চেষ্টা অব্যাহত

ডাকাতিয়া নদীর পানিতে নিখোঁজ হওয়া শিশু নাবিহা জান্নাত নূরের ফাইল ছবি। নতুন কুমিল্লা

চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পড়ে দুই বছর বয়সী নাবিহা জান্নাত নূর নামে এক শিশু নিখোঁজের দুইদিনেও সন্ধান মিলেনি। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামের ইতালি প্রবাসী মোঃ টুটুলের একমাত্র মেয়ে।

সোমবার (৯জুলাই) বিকেল ৬টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত ডাকাতিয়া নদীতে ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেও সন্ধ্যান পয়নি।

স্থানীয় সুত্র জানায়, নাবিহা জান্নাত নুর রোববার (৮জুলাই) বিকেলে খেলার সময় ডাকাতিয়া নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার বিকেল পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালায়। কিন্তু নাবিহা জান্নাত নুরের সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি মেম্বার ডাঃ সরোওয়ার্দী নতুন কুমিল্লাকে জানান, নাবিহা জান্নাত নুর নামের শিশু নিখোঁজের হওয়ার খবর শুনেছি। তবে তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সাইদুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, শিশুটিকে উদ্ধারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

(নতুন কুমিল্লা/এমইইউ/এমএসএ/০৯ জুলাই ২০১৮)

আরও পড়ুন