কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মোবাইল কেড়ে নেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

মোবাইল ফোন কেড়ে নেয়ায় অভিমান করে নুপুর (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

নিহত নুপুর গাজীপুরের শ্রীপুরে উপজেলার আবদার গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে এবং তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী ছিল।

নুপুরের বাবা মমতাজ উদ্দিন জানান, নুপুর ছোটকাল থেকেই মেধাবী ছিল। সামনে তার এসএসসি পরীক্ষা। পড়ালেখার সময় সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। তার পড়ালেখায় ক্ষতি হবে জেনে নুপুরের মা বৃহস্পতিবার দুপুরে তার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেয়ায় সে অভিমান করে।

সন্ধ্যার পর থেকে নুপুর তার নিজ ঘরেই ছিল। রাতে নুপুরের বাবা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাত ১২টার দিকে নুপুরের মা ঘরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাকীব নাজমুল জানান, শুক্রবার সকালে খবর পেয়ে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন