কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

দেবিদ্বারে হোমিও ওষধ গুডাউনে রহস্য জনক আগুন

অগ্নিকাণ্ডে পুড়েযায়া শংকর হোমিও ওষধ গুডাউন। ছবি: নতুন কুমিল্লা

দেবিদ্বার উপজেলা সদরের নিউমার্কেটে শংকর হোমিও হলের দোতলার গুডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার হোমিও বহু জাতীয় ঔষধ পুড়ে ছাই হয়ে যায়। বুধবার ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পরে মুরাদনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয় ব্যবসায়ীরা দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বৈদুত্যিক সট্ সার্কিট থেকে আগুণের সূত্রপাত। আর শংকর হোমিও হলের মালিক ডা. প্রদীপ কুমার দে বলছেন, বৈদ্যুতিক সট্ সার্কিট থেকে আগুণ লাগার কোন কারণ দেখছি না, প্রতিদিনই মেইন সুইচ বন্ধ করে যান তিনি।

জানা যায়, রাত সাড়ে ৩ টায় শংকর হোমিও হলের দোতলায় গুডাউনের ওপরে আগুনের ধোঁয়া দেখে মৎস আড়ৎ ব্যবসায়ীদের চিৎকারে আশে পাশের অনেক লোক জড়ো হয়ে যায়। পরে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দিলে দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

শংকর হোমিও হলের মালিক ডা: প্রদীপ কুমার দে নতুন কুমিল্লাকে জানান, গুডাউনে বহু জাতীয় হোমিও ওষধ রয়েছে, কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় এখান ওষধ সরবরাহ করা হয়, প্রায় ৫০ লক্ষ টাকার ওষধ ছিলো গুডাউনে, সব পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক সব লাইন বন্ধ ছিলো তবে আগুন কিভাবে লাগলো বিষয়টি অনুসন্ধান করে বের করার জন্য আইন শৃঙ্খলাবাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

(নতুন কুমিল্লা/একে/এসএ/২৫ জুলাই ২০১৮)

আরও পড়ুন