কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ভিক্টোরিয়া কলেজে মহানগর ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় বৃক্ষ রোপন দিবস ২০১৮ উপলক্ষ্যে ৩০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে কুমিল্লা মহানগর ছাত্রলীগ । এ উপলক্ষে রবিবার (২৯ জুলাই) দুপুরে ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখায় আয়োজিত বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাগ্রত মানবিকতা সংগঠনের সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা ।

কর্মসূচিতে তিনি উচ্চ মাধ্যমিক ক্যাম্পাসের বিভিন্ন ভবনের সামনে ,কলেজের ভেতর ও বাহিরের গুরুত্বপূর্ণ স্থানে নিজে বৃক্ষরোপন করেন এবং গাছের চারাগুলোর সঠিকভাবে পরিচর্যা করার জন্য কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশনা দেন ।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা , কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড.মো.আবু তাহের, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর বিজয় কৃষ্ণ রায় , কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক হাবিবুর আল আমিন সাদি, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক নিলুফার সুলতানা, ইতিহাস বিভাগের প্রভাষক সুমী আক্তার ।

উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আ.ক.ম. আবদুল আজিজ সিহানুক এবং যুগ্ন আহ্বায়ক নাঈমুল হক হিমেল, সিনিয়র সদস্য দ্বীপ চক্রবর্তী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়ার্ড নেতৃবৃন্দ ।

(নতুন কুমিল্লা/কেএ/এইচএম/৩০ জুলাই ২০১৮)

আরও পড়ুন