কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মক্কা মহানগর শাখা ছাত্রলীগে সভাপতি নির্বাচিত হলেন কুমিল্লার রনি

কুমিল্লার চৌদ্দগ্রামের এম কে হোসাইন (রনি) সৌদি আরব মক্কা মহানগর শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩১ জুলাই) সৌদি আরব শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২০ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

এক বছর মেয়াদি ওই কমিটিতে মক্কা শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন কুমিল্লা ভিক্টোরিয়ার কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম কে হোসাইন (রনি)।সাধারণ সম্পাদক কাশেম আলী (সাগর) এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল নির্বাচিত হয়েছেন।

সভাপতি নির্বাচিত হয়ে এম কে হোসাইন (রনি) নতুন কুমিল্লাকে বলেন, দীর্ঘ সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের রাজনীতি করেছি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।অংশিদার হবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার এবং ঢেলে সাজাবো মক্কা মহানগর শাখা ছাত্রলীগকে।এ প্রত্যাশায় তিনি মক্কা মহানগরীতে বসবাস কারী বাংলাদেশী নগরীকদের সহযোগীতা কামনা করেছেন।

(নতুন কুমিল্লা/জেপি/এমকেএইচ/০২ আগস্ট ২০১৮)

আরও পড়ুন