কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের কমিটি গঠন

নাজমুল হাসান, শরিফুল আজম।ফাইল ছবি

ভোট ও উৎসবমূখর পরিবেশে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নাজমুল হাসান সভাপতি ও শরিফুল আজম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

জবি শিক্ষার্থীর বিরাট একটি অংশ কুমিল্লা অঞ্চলের হওয়ায় প্রথম থেকেই নির্বাচনে বাড়তি একটা উত্তেজনা ছিলো।গত সোমবার দুপুর ১টা থেকে ক্যাম্পাসের কাঠাল তলা চত্বরে নির্বাচনের কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ২ ঘন্টায় বিকাল ৩টা পর্যন্ত ১৬৯টি ভোট ব্যালটবদ্ধ হয়।

সভাপতি পদে নাজমুল হাসান ও তানভীর হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে শরিফুল আজম, আশরাফ সাগর ও একে এম পারভেজ, সুব্রত প্রতিদ্বন্ধীতা করেন। এর মধ্যে সভাপতি পদে নাজমুল হাসান ৯২ ভোট ও সাধারণ সম্পাদক পদে শরিফুল আজম ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

সভাপতি নাজমুল হাসান বলেন, আমাদের এই কমিটি বহুল আকাঙ্খিত ও প্রত্যাশিত কমিটি। কুমিল্লা জেলার ছাত্রদের জন্য সবসময় কাজ করে যাবো। সকলের সহযোগিতা দরকার।

সাধারণ সম্পাদক শরিফুল আজম বলেন, কুমিল্লা জেলার শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঐক্যবদ্ধ রাখা আমার প্রথম চ্যালেঞ্জ। সবার জন্য কাজ করে যেতে চাই।

(নতুন কুমিল্লা/জেপি/এএস/০২ আগস্ট ২০১৮)

আরও পড়ুন