কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লার মামলায় পিছিয়ে গেল খালেদার জিয়ার জামিন শুনানি

খালেদা জিয়া। ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদনের পেক্ষিতে অধিকতর শুনানির জন্য ১২ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে খালেদা জিয়ার পক্ষে জামিন শুনানি হয় কুমিল্লার আদালতে।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষ অধিকতর শুনানির আবেদন করলে কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম কোন আদেশ না দিয়ে ১২ সেপ্টেম্বর অধিকতর শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, রাষ্ট্রপক্ষের আইজীবী কুমিল্লা কোর্টের পিপি এড. মোস্তাফিজুর রহমান লিটন এবং খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি রোববার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল নামক স্থানে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে। ২০১৫ সালের ২৬ জানুয়ারি সোমবার চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদি হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতায় হুকুমের অভিযোগ আনা হয়।

(নতুন কুমিল্লা/এআর/৩০আগস্ট ২০১৮)

আরও পড়ুন