কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারুককে বাঁচাতে মানবিক আবেদন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ বর্ষের মেধাবী শিক্ষার্থী ফারুক দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় ৬০ লক্ষ টাকা প্রয়োজন। চিকিৎসার ব্যয়ভার মেটানোর জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন তার সহপাঠী ও পরিবার।

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার লুচনপুর গ্রামের এক নিম্নবিত্ত পরিবারে জন্মনেয় ফারুক। ২০১৪-১৫ সেশনে নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ৪র্থ বর্ষের চূড়ান্ত সেমিস্টারে অধ্যয়ন করছে সে। বর্তমানে সে ‘ক্রোনিক মেলোয়েড লিউকোমিয়া’ নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা করা বলছে তাকেঁ বাচাঁতে হলে অতি দ্রুত ‘বোন মেরু ট্রান্সপ্লান্টেশন’ করতে হবে। তাহলে ফারুক বেচেঁ যেতে পারে। কিন্তু পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসা করতে পারছে না।

ফারুক আহমেদ বাঁচতে চায়। চায় স্বাভাবিক জীবনে ফিরতে। অপারেশন, ঔষুধপত্র ও আনুষঙ্গিক খরচ বাবদ তার জন্য প্রয়োজন প্রায় ৬০ লক্ষ টাকা। ফারুক বিশ্বাস করে সে আবার তার আগের স্বাভাবিক জীবনে ফিরে আসবে। সকলের সহযোগিতাই পারে তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে। বেচেঁ যেতে পারে একটি মেধাবী মুখ।

ফারুকের জন্য আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন :

হিসাব নাম: ফারুক চিকিৎসা অর্থ তহবিল
হিসাব নং: ০১০০১৪০৯১১৪১৫ (জনতা ব্যাংক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা)
বিকাশ- ০১৭৫১৬৭৮৫৭৯ (পার্সোনাল)
রকেট- ০১৯৪৪৯০৯৯৬৮-০
অনুরোধকক্রমে: কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার

(নতুন কুমিল্লা/এম/জেপি/৩০ আগস্ট ২০১৮)

আরও পড়ুন