কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

শিক্ষার্থীদের বাস কুবি উপাচার্য নিজেই চালালেন!

কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের (কুবি) শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা নিরসনে নতুন আরও একটি বাস যুক্ত করা হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) কুবি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী নিজে গাড়ি চালিয়ে নতুন বাসের উদ্বোধন করেন। এ সময় তিনি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ফিতা কেটে বাসে চড়ে বসেন।

এ সময় কুবির রেজিস্ট্রার ড. আবু তাহের, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর কাজী কামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের শিক্ষক স্বপন চন্দ্র মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি জিনাত আমান, কর্মচারী সমিতির সভাপতি দিপক চন্দ্র মজুমদার ও কুবির ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

কুবির ভিসি নতুন কুমিল্লাকে জানান, ৪০ আসনের নতুন এ বাসটি হিনো কোম্পানি থেকে প্রায় ৭৮ লাখ টাকায় কেনা হয়েছে। অর্থের ব্যবস্থা হলে শিক্ষার্থীদের পরিবহন সমস্যা নিরসনে আরও কয়েকটি বাস কেনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন