কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

সড়ক দুর্ঘটনা রোধে কুবি ছাত্রলীগের জেব্রা ক্রসিং

ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডের বেলতলী বিশ্বরোডে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের গেইটে দুর্ঘটনা প্রতিরোধ করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে জেব্রা ক্রসিং তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রখর সূর্যের তাপকে উপেক্ষা করে এ জেব্রা ক্রসিং তৈরি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত প্রধান গেইটটির ওপর থেকে পোস্টার তুলে পরিস্কার করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে নেতাকর্মীরা তাদের নিজস্ব অর্থায়নে এসব জেব্রা ক্রসিংয়ের ও গেইট পরিস্কারের কাজ সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ নতুন কুমিল্লাকে বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটটি অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা শাখা ছাত্রলীগের উদ্যোগে সেটিকে এবং এর আশপাশের পোস্টার, ফেস্টুন তুলে পরিস্কার করেছি এবং গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডে শিক্ষার্থীদের ও পথচারীদের কথা চিন্তা করে জেব্রা ক্রসিং স্থাপন করে পারাপারে কিছুটা হলেও নিরাপদ ব্যবস্থা করতে পেরেছি।’

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। এসময় তারা কতৃপক্ষের নিকট ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডের বেলতলীতে একটি ওভারপাস নির্মাণের দাবি জানান। এছাড়াও নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রধান গেইটটির সংস্কার ও বেলতলী বিশ্বরোড থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কটি বাস চলাচলের উপযোগী এবং এই সড়কটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের উপযোগী করে তোলার জোর দাবি জানান।

আরও পড়ুন