কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কোরপাই ও কালাকচুয়া থেকে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আসে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি। দুপুরে ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান নতুন কুমিল্লাকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামগামী মুরগি বহনকারী একটি মিনি কাভার্ডভ্যান কোরপাই এলাকায় পৌঁছে সামনে দাঁড়ানো অজ্ঞাত একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং এর চালক আবু সেলিম ঘটনাস্থলেই নিহত হন।নিহত সেলিম শেরপুর জেলার ভারেরা গ্রামের অজিউদ্দিনের ছেলে।

এর আগে সকাল ৭টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় আরেক সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা রাতের যেকোনো সময় গাড়ি থেকে পড়ে তিনি নিহত হন। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন